জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালার আয়োজন করা হলো মালদা টাউন হলে। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক আর ভিমলা, ডি আই সি ও অভিজিৎ বিস্বাস সহ অন্যান্য অতিথিরা। সারাদিন ধরেই চলে এই কর্মশালা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা অংশ নেন কর্মশালায়। লোকশিল্পীদের সুবিধা, অসুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলচনা করা হয় এই কর্মশালায়।
জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান, আগামী দিনে বিভিন্ন উন্নয়ন মূলক সরকারী প্রকল্পের প্রচারে নামবেন লোকশিল্পীরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/lIFvHztgOqw
মালদা